লোড হচ্ছে...
জেলেরা শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন জাল মেরামতে। ঘাটে নোঙর করা অর্ধশতাধিক ট্রলার। এসব ট্রলারে জেলেরা কেউ জাল তুলছেন, কেউ কেউ তুলছেন খাদ্যসামগ্রী ও অন্যান্য মালামাল।
৩ দিন আগে

২২ দিন পর আজ রাতে নদীতে মাছ শিকারে নামব। এনজিও ও মহাজনের কাছ থেকে ধারদেনা করে নতুন জাল ও নৌকা তৈরি করেছি। আশা করছি, নদীতে বেশি ইলিশ পেলে সেই মাছ বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারব।
৩ দিন আগে

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনাকালে লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও মাওয়া নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের পদ্মা স্টেশনের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিমের অভিযানে ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
১০ দিন আগে

প্রতি বছরই নিষেধাজ্ঞার শুরুতে চাল বিতরণে দেরি হয়, আর ভোগান্তি পোহাতে হয় প্রান্তিক জেলেদের। শুধু চাল নয়; নগদ সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের দাবি তাদের দীর্ঘদিনের।
১১ দিন আগে

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, ‘পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র। গতকাল বুধবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় ড্রেজার, বোট ও বালু জব্দ করা হয়।’
১৭ দিন আগে

বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ডিমওয়ালা ‘মা’ ইলিশ শিকারের মহোৎসব। সরকারি প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশজুড়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি থাকলেও, বানারীপাড়ার সন্ধ্যা নদীতে তা পুরোপুরি উপেক্ষা করে অসাধু জেলেরা প্রকাশ্যে এই নিধনযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
২১ দিন আগে

দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং রফতানির সম্ভাবনা সম্প্রসারণে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন।
২৩ দিন আগে

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট নয়টি জেলায় টহল ও পর্যবেক্ষণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে। গভীর সমুদ্রে দেশী-বিদেশী সকল প্রকার মৎস্যযান ও শিকারিদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে নৌবাহিনীর জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
২৪ দিন আগে

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪৮ দশমিক ৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
২৪ দিন আগে

মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে বুধবার মধ্যরাত থেকে নদ-নদী ও অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব মাছ ধরা বন্ধ হচ্ছে। ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। মিরসরাই উপজেলার নদীপথের অভয়াশ্রম ও সংশ্লিষ্ট নদ-নদীতে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
২৫ দিন আগে


